বিস্তারিত,
স্থানীয় সময় বৃহস্পতিবার আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
সফরের এক পর্যায়ে ট্রাম্পকে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখান আল নাহিয়ান। এরপর আবুধাবির আল ওয়াতান প্রাসাদে তাকে প্রদান করা হয় অর্ডার অফ জায়েদ, যা আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেয়া হয়
প্রাসাদে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে অংশ নেন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। আলোচনায় উঠে আসে উন্নত এআই চিপ সরবরাহ ও তথ্য কেন্দ্র নির্মাণের বিষয়। প্রাথমিক চুক্তির আওতায় প্রতিবছর ৫ লাখ চিপ আমদানির অনুমতি পাবে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন আমিরাতের প্রেসিডেন্ট।
দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্তের ঘোষণা দিয়ে সফর শেষ করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, এটি একটি বিশেষ অংশীদারিত্বের সূচনা। শুক্রবার ওয়াশিংটন ফেরার কথা রয়েছে ট্রাম্পের।
মোঃ ইলিয়াছ, সময় নিউজ আপডেট।







No comments: